28.6 C
New York

শিলচরের সাংস্কৃতিক কেন্দ্রের বেহাল দশা , জরাজীর্ণ ভবন, নষ্ট ছাদ ও জল-কাদায় দুর্ভোগ—সংস্কারের দাবি

Published:

দিলু দাস শিলচর, ২০ আগস্ট :

রাজ্য সরকারের সাংস্কৃতিক বিভাগের অধীনে থাকা “সাংস্কৃতিক কেন্দ্র, শিলচর, কাছাড়”-এর কার্যালয় ভবনের বেহাল পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ।

কার্যালয় ভবনের বারান্দার ছাদ দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় রয়েছে।  কার্যালয়ের সামনে ও প্রবেশপথে জল-কাদা জমে যায়। ফলে কর্মী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যেই কার্যালয়ে যাতায়াত করতে হয় বলে জানা গেছে।

শুধু ভবনের ছাদ বা জলাবদ্ধতার সমস্যাই নয়, কার্যালয়ে প্রয়োজনীয় আসবাবপত্রেরও অভাব রয়েছে বলে সূত্রের দাবি। একটি সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়ে এমন পরিকাঠামোগত ঘাটতি থাকায় সাংস্কৃতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

শিলচর তথা বরাক উপত্যকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কার্যালয়টির বর্তমান অবস্থা দ্রুত পর্যালোচনা করে ভবনের সংস্কার, ক্ষতিগ্রস্ত ছাদ মেরামত, জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের দাবি উঠেছে।

নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকেও সাংস্কৃতিক কেন্দ্রটির পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়েছে। সংগঠনের মতে, রাজ্য সরকারের অন্যান্য বিভাগের কার্যালয়ের মতো সাংস্কৃতিক বিভাগের অধীনস্থ এই গুরুত্বপূর্ণ কার্যালয়টিরও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের ব্যবস্থা করা প্রয়োজন।

Note: district cultural office, silchar ?

একই সঙ্গে বৃষ্টির সময় জল-কাদা জমে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধান করে কর্মী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্য সংরক্ষণের সঙ্গে যুক্ত একটি সরকারি প্রতিষ্ঠানের এমন বেহাল পরিকাঠামো দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা সাংস্কৃতিক মহলের।

JUBO DARPAN DIGITAL | ২০ আগস্ট ২০২৬

Related articles

spot_img

E PAPER 30 MARCH 2026

e paper 9th feb 2026

Recent articles

spot_img

e paper 9th feb 2026