শিলচর পৌর নিগম নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী বন্দিতা ত্রিবেদী রায় (মুন)
দিলু দাস, শিলচর, ২ সেপ্টেম্বর:
আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ড থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতার কথা তুলে ধরেছেন শ্রীমতী বন্দিতা ত্রিবেদী রায় (মুন)। তিনি বর্তমানে শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী ও সমাজকর্মী হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
একটি প্রচারপত্রের মাধ্যমে ৮ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপদ পরিবেশ এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বন্দিতা ত্রিবেদী রায়।
প্রচারপত্রে তাঁর বক্তব্য, “ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করাই আমার অগ্রাধিকার এবং মানবিক ঐক্য এগিয়ে নিয়ে যাওয়া আমার স্বভাব।” মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দল-মত নির্বিশেষে সকলের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
প্রচারপত্রে তাঁর বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর প্রাক্তন সভানেত্রী, YASE কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়, শিলচরের প্রাক্তন সহকারী সাধারণ সম্পাদিকা ও বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি।
৮ নম্বর ওয়ার্ডের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে উন্নত ও পরিচ্ছন্ন ওয়ার্ড, সুন্দর ও নিরাপদ পরিবেশ এবং সকলের জন্য সমান সুযোগ—এই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে প্রচারপত্রে।
আসন্ন পৌর নিগম নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বন্দিতা ত্রিবেদী রায় (মুন)-এর নাম সামনে আসায় স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
মানুষের সমর্থন ও আশীর্বাদ কামনা করে তিনি একটি উন্নত, সুসংহত ও মানবিক ৮ নম্বর ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উন্নয়নের পথে | ঐক্যের শক্তিতে | মানুষের পাশে | কংগ্রেসের সঙ্গে—এই বার্তাকে সামনে রেখে আগামী দিনে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন বন্দিতা ত্রিবেদী রায় (মুন)।

