22 C
New York

শিলঙে KSU-মিছিল ঘিরে সহিংসতা, মূর্তি ভাঙচুর ও পর্যটক-নিরাপত্তা ইস্যুতে উত্তাল পরিস্থিতির প্রতিবাদে সরব হলো শ্রীভূমির খুশি স্মৃতি সংস্থা

Published:

শিলঙে KSU-মিছিল ঘিরে সহিংসতা, মূর্তি ভাঙচুর ও পর্যটক-নিরাপত্তা ইস্যুতে উত্তাল পরিস্থিতির প্রতিবাদে সরব হলো শ্রীভূমির খুশি স্মৃতি সংস্থা

পাঞ্চজন্য রায়, শ্রীভূমি ,  25 August 26 :: 

শিলঙে খাসি স্টুডেন্ট ইউনিয়ন (KSU)-এর মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতি, মূর্তি ভাঙচুর ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শ্রীভূমির খুশি স্মৃতি সংস্থা। সংগঠনের পক্ষ থেকে এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে৷

 

সংস্থার অভিযোগ, মিছিলকে ঘিরে পথচারীদের ওপর হামলা চালানো হয় এবং অসম সহ বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের গাড়ি ভাঙচুর করা হয়। এতে সাধারণ মানুষ, পর্যটক ও গাড়িচালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে৷

 

এছাড়া শিলঙে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংগঠনটি অবিলম্বে ভাঙচুর হওয়া মূর্তি পুনঃস্থাপনের দাবি তুলেছে৷

 

খুশি স্মৃতি সংস্থা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে মেঘালয় সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে৷

 

সংগঠনটির পক্ষ থেকে সাধারণ মানুষ, অসমের পর্যটক ও গাড়িচালকদের ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করা হয়েছে। পাশাপাশি শিলঙে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মেঘালয় সরকারের কাছে জোরালো অনুরোধ জানানো হয়েছে৷

সভায় পৌরোহিত্য করেন সংস্থার সভানেত্রী সুলেখা দত্ত চৌধুরি। সৌমিত্র ধার পাল, অমৃতলাল বণিক, অসিত দত্ত, মঞ্জুশ্রী চক্রবর্তী, মানবেন্দ্র ভট্টাচার্য ও অরূপ রায় বক্তব্য রাখেন। সভায় উমা পাল, শ্রাবণী পাল, মঞ্জুরি চৌধুরি, ড. অর্পিতা রানি দাস, অর্পিতা দাস ধর, প্রিয়াঙ্কা চৌধুরি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

Related articles

spot_img

Recent articles

spot_img