26.5 C
New York

উন্নয়ন নিয়ে হিন্দু-মুসলিম নোংরা রাজনীতি করে না বিজেপি সরকার :: সংখ্যালঘু মোর্চা

Published:

উন্নয়ন নিয়ে হিন্দু-মুসলিম নোংরা রাজনীতি করে না বিজেপি সরকার: সংখ্যালঘু মোর্চা

সংখ্যালঘু মোর্চার ধলাই নরসিংপুর মণ্ডল মাসিক সভা অনুষ্ঠিত

শিলচর ২৩ আগস্টঃ উন্নয়ন নিয়ে হিন্দু-মুসলিম নোংরা রাজনীতি করে না কেন্দ্র ও রাজ্যে শাসন ক্ষমতায় থাকা বিজেপি সরকার। এই সরকার সকল শ্রেণীর মানুষের উন্নয়নে কাজ করে। রবিবার সপ্তগ্রাম জিপির মনিপুরী মার্কেটে ভারতীয় জনতা পার্টির ধলাই নরসিংপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার মাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছাবিল হোসেন লস্কর।

এদিনের সভায় পৌরহিত্য করেন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছাবিল হোসেন লস্কর। পরে নিজের বক্তব্যে ছাবিল বাবু জানান, সরকার প্রতিটি জাতি জনগোষ্ঠীর সম-উন্নয়নে বিশ্বাসী। আর একথা চিন্তা করে সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম সমাজের উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করছে। তিনি বলেন বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ ধলাইয়ের সংখ্যালঘু অধ্যুষিত জিপি গুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ ও অরুনোদয় প্রকল্প প্রদানের নামে অর্থ লেনদেনের যে অভিযোগ আসছে সেগুলির সত্যতা যাচাই করা উচিত। আর যদি কোন ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হয় তাহলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা নেতৃত্বের নিকট তিনি দাবি জানাবেন, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট পর্য্যায়ের তদন্তের জন্যও দাবি জানাবেন। কারণ বিজেপি সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে, বিজেপি সরকারের আমলে এসব কোন অবস্থাতেই বরদাস্ত করা যায় না। তিনি উন্নয়নের স্বার্থে বিজেপির পাশে থাকা ও দলীয় সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক ভীত মজবুত করতে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা ও সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্করের নির্দ্দেশে প্রতি মাসে এধরণের মাসিক সভার আয়োজন করা হয়ে থাকে।

উল্লেখ্য এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি ময়না মিয়া লস্কর, নরসিংপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার প্রভারী সাব উদ্দিন বড়ভূঁইয়া, নরসিংপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আক্তার হোসেন লস্কর ও সাদ্দাম হোসেন লস্কর, প্রাক্তন জিপি সভাপতি সামসুল হক মজুমদার সহ অন্যান্য পদাধিকারীরা।

Advertisement

Related articles

spot_img

Recent articles

spot_img