সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘বরাক শাইনিং অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত লায়ন অনুপ দে
দিলু দাস, শিলচর 22 আগস্ট :: সমাজসেবা মূলক কর্মকাণ্ডে সক্রিয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বরাক শাইনিং অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত হলেন সমাজকর্মী তথা লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর জোন চেয়ারপার্সন লায়ন অনুপ দেব।
প্রয়াত প্রমথ নাথ আচার্য মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে RK Entertainment। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকার জন্য লায়ন অনুপ দেবকে এই সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার এবং স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার (NCYS) সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে লায়ন অনুপ দেব দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

অনুষ্ঠানে RK Entertainment-এর পক্ষে সাধনা আচার্য এবং অনুষ্ঠানের মুখ্য অতিথি Valley Strong Cement-এর CEO লায়ন মুকেশ আগরওয়াল আনুষ্ঠানিকভাবে লায়ন অনুপ দেবের হাতে ‘বরাক শাইনিং অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন।
সম্মাননা গ্রহণ করে লায়ন অনুপ দেব এই স্বীকৃতির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ধরনের সম্মাননা সমাজসেবার কাজে আরও উৎসাহ জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


