20.7 C
New York

বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি, ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে একযোগে সংগীত পরিবেশন

Published:

বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি, ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে একযোগে সংগীত পরিবেশন

শ্রীভূমি: বন্দে মাতরম সংগীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে একই সময়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম সংগীত পরিবেশিত হবে। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শ্রীভূমি সরস্বতী বিদ্যানিকেতনেও ওই দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিদ্যালয়ের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী।

তিনি জানান, আগামী ২৫ সেপ্টেম্বরকে স্বাধীন ভারতের জন্য একটি ‘বিশেষ দিন’ হিসেবে পালন করা হবে। দেশজুড়ে প্রায় ২ কোটি ছাত্রছাত্রী একযোগে বন্দে মাতরম পরিবেশন করবেন। এই মহতী কর্মসূচিকে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করাই মূল লক্ষ্য।

অঞ্জন গোস্বামী জানান, শ্রীভূমির অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ।

শ্রীভূমিতে সরস্বতী বিদ্যানিকেতন ছাড়াও পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ভিকমচাঁদ বালিকা বিদ্যালয় এবং বিপিনপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও একই কর্মসূচি পালিত হবে। ওই তিন বিদ্যালয়ে গিয়ে বন্দে মাতরম সংগীত পরিবেশন করবে সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা।

এদিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান আচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভানেত্রী ড. গীতা সাহা, সম্পাদক সুবীরবরণ রায়, উপ-প্রধান আচার্য মনোজিৎ চক্রবর্তী ও কিশানজিৎ ভট্টাচার্য।

Related articles

spot_img

Recent articles

spot_img