24.9 C
New York

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি, ‘বারাক শাইনিং অ্যাওয়ার্ড ২০২৬’ মুনমুন সাহার হাতে

Published:

শিলচর, ২২ আগস্ট: সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সংগীতশিল্পী মুনমুন সাহাকে ‘বারাক শাইনিং অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত করা হয়েছে। প্রয়াত প্রমথ নাথ আচার্যের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে RK Entertainment

অনুষ্ঠানে RK Entertainment-এর পক্ষে সাধনা আচার্য এবং মুখ্য অতিথি Valley Strong Cement-এর CEO Lion Mukesh Agarwal আনুষ্ঠানিকভাবে সংগীতশিল্পী মুনমুন সাহার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

সংগীতচর্চার পাশাপাশি সমাজ ও সংস্কৃতির প্রতি তাঁর মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। তাঁর শিল্পীসত্তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সমাজের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

পুরস্কার গ্রহণের পর মুনমুন সাহা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের সম্মাননা একজন শিল্পীকে আরও উৎসাহিত করে এবং সমাজ ও সংস্কৃতির জন্য কাজ করার দায়বদ্ধতা বাড়িয়ে দেয়।

RK Entertainment পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের নিবেদিত করে চলা ব্যক্তিত্বদের সম্মান জানানোই ‘বারাক শাইনিং অ্যাওয়ার্ড’-এর মূল উদ্দেশ্য। আগামী দিনেও বরাক উপত্যকার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২২ আগস্ট শিলচরের বঙ্গভবনে ‘বারাক শাইনিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img