20.7 C
New York

শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন: ৩৯ নং ওয়ার্ডে বিজেপির মনোনয়নের আবেদনপত্র জমা ভোলা নাথ যাদবের

Published:

শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন: ৩৯ নং ওয়ার্ডে বিজেপির মনোনয়নের আবেদনপত্র জমা ভোলা নাথ যাদবের

 

Dilu Das, শিলচর 1st September 2026 ::

আসন্ন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে ৩৯ নং ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দলের মনোনয়নের আবেদনপত্র বিজেপির কাছাড় জেলা সভাপতি মাননীয় রূপম সাহার হাতে তুলে দিলেন বিজেপির বরিষ্ঠ নেতা ভোলা নাথ যাদব।

 

আবেদনপত্র জমা দেওয়ার সময় তিনি জেলা সভাপতির আশীর্বাদ ও মূল্যবান পরামর্শ কামনা করেন। দলের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং এলাকায় জনসংযোগের বিষয়টিও এদিন গুরুত্ব পায়।

 

ভোলা নাথ যাদব ৩৯ নং ওয়ার্ড ও সংলগ্ন এলাকায় একজন বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এলাকার মানুষের পাশে থেকে কাজ করার পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

 

আসন্ন পুরনির্বাচনকে সামনে রেখে ৩৯ নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে ইতিমধ্যেই দলীয় স্তরে তৎপরতা শুরু হয়েছে। ভোলা নাথ যাদবের মনোনয়নের আবেদন ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img