23.6 C
New York

কমিউনিটি হলে প্রবীনদের সঙ্গে মতবিনিময়, সমাজে তাঁদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি বিধায়কের

Published:

কমিউনিটি হলে প্রবীনদের সঙ্গে মতবিনিময়, সমাজে তাঁদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি বিধায়কের

 

শ্রীভূমি, ২৬ আগষ্ট — অসম সিনিয়র সিটিজেন শ্রীভূমি জেলা অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে উত্তরের করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ আজ স্থানীয় কমিউনিটি হলে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধা সহ নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

বিধায়ক জাকারিয়া আহমেদ সভায় প্রবীণদেরকে সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার হিসেবে উল্লেখ করে বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অমূল্য সম্পদ; তাদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষা করা সকলের দায়িত্ব।” তিনি শুধু রাস্তাঘাট বা পরিকাঠামো উন্নয়ন নয়, প্রবীণদের নিরাপদ, সম্মানজনক ও সুস্থ জীবন নিশ্চিত করাই প্রকৃত সামাজিক উন্নয়ন বলে মন্তব্য করেন এবং বয়োজ্যেষ্ঠদের ন্যায্য দাবি ও সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে তুলে ধরার আশ্বাস দেন।

 

প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায় সভায় বলেন, “প্রবীণদের অভিজ্ঞতা সমাজের বড় সম্পদ — তাদের জীবনানুভব থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, প্রবীণদের সম্মান করা কেবল সামাজিক দায়িত্বই নয়, এটি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের অঙ্গিকও। সতু রায় প্রবীণদের সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের জন্য সকল স্তরে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

সভায় বয়োজ্যেষ্ঠ নাগরিকরাও নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পরামর্শ ও দাবি জানিয়েছিলেন। তারা সামাজিক নিরাপত্তা বোনাস, সহজলভ্য স্বাস্থ্যপরিষেবা, পেনশন সংক্রান্ত স্বচ্ছতা এবং নাগরিক সুযোগ-সুবিধায় উন্নতির জন্য সরকারি সহায়তা বৃদ্ধির দাবি করেন। উপস্থিত নেতারা এই অভিযোগ-প্রস্তাবগুলো নথিভুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে এগুলি নিয়ে কথা বলার প্রতিশ্রুতি পান।

 

সমাপনী বক্তব্যে নেতারা প্রবীণদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ বজায় রাখতে এবং তাঁদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণকে প্রাধান্য দিয়ে এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে অংশগ্রহণকারীরা সামাজিক সংহতি ও সম্মিলিত উদ্যোগে শ্রীভূমি জেলার মানবিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Related articles

spot_img

Recent articles

spot_img