26.5 C
New York

রাঙ্গিরখাড়িতে ব্যবসায়ী যুবক অভিষেক সাহার আকস্মিক মৃত্যু, শোকের ছায়া

Published:

রাঙ্গিরখাড়িতে ব্যবসায়ী যুবক অভিষেক সাহার আকস্মিক মৃত্যু, শোকের ছায়া

বাপ্পি আচার্য, শিলচর, ২৪ আগস্ট  :: রাঙ্গিরখাড়ির শিবকলোনি এলাকায় ব্যবসায়ী যুবক অভিষেক সাহার আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজিত সাহার পুত্র অভিষেক শনিবার রাতে পা পিছলে বাড়ির সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অভিষেকের পরিবারে রয়েছেন তাঁর মা-বাবা, ভাই-বোন, স্ত্রী এবং দুই কন্যাসন্তান। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সমগ্র রাঙ্গিরখাড়ি এলাকায় নেমে এসেছে শোকের আবহ। এক তরুণ ব্যবসায়ীর এভাবে চলে যাওয়ায় এলাকায় শোকের পাশাপাশি নেমে এসেছে গভীর বিষাদ।

Advertisement

 

Related articles

spot_img

Recent articles

spot_img