শিলচর পৌর নিগম নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডে
বিজেপির মনোনয়ন প্রত্যাশী আইনজীবী পিঙ্কি পাল দত্ত চৌধুরী
দিলু দাস, শিলচর, ২৮ আগস্ট ::
আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবী , সাংস্কৃতিক কর্মী তথা আইনজীবী পিঙ্কি পাল দত্ত চৌধুরী। ইতিমধ্যেই তিনি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
দলীয় সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত পিঙ্কি পাল দত্ত চৌধুরী বর্তমানে বিজেপি লিগ্যাল সেলের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০ নম্বর ওয়ার্ডের বুথ নং ৫৩-এর এক্সিকিউটিভ মেম্বার হিসেবেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
শুধু রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি মাতৃভাষা সুরক্ষা সমিতির সাংস্কৃতিক সম্পাদক এবং কালিমোহন রোড মহিলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ।
স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, বিশেষ করে মহিলাদের বিষয়, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সামনে রেখে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি। নির্বাচনে সুযোগ পেলে ২০ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও নাগরিক পরিষেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করতে চান পিঙ্কি পাল দত্ত চৌধুরী।
আসন্ন পৌর নিগম নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে দল তাঁকে মনোনয়ন দেয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে দলীয় কর্মী হিসেবে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা তাঁকে প্রার্থী হওয়ার দৌড়ে অন্যতম আগ্রহী মুখ করে তুলেছে। এছাড়াও পেশায় আইনজীবী হিসাবে রয়েছেন সরকারি বিভিন্ন নিয়ম কানুন এর বাস্তব অভিজ্ঞতা।

