23.8 C
New York

কাছাড়ে ১৬৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

Published:

কাছাড়ে ১৬৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

JUBO DARPAN DIGITAL :: 27-08-2026 ::

 আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), শিলচর। কাছাড় জেলার লক্ষীপুরের জুঝাং পাহাড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১৬৮ কোটি টাকা মূল্যের ৫ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অসম রাইফেলসের সদর দফতর থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২৫ ও ২৬ আগস্টের মধ্যবর্তী রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৬০ কেজি। ঘটনায় একজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে এনএইচ-৩৭ হয়ে আসামের দিকে নিয়ে আসা হচ্ছিল। এরপর কাছাড় ও শ্রীভূমি জেলাকে করিডর হিসেবে ব্যবহার করে দেশের অন্যান্য প্রান্তে মাদক পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া ইয়াবাসহ অন্যান্য সামগ্রী পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনাকে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Related articles

spot_img

Recent articles

spot_img