20.1 C
New York

রুডে-র জোড়া গোল, মাতৃভূমি কাপে জয়ী আব্দুল এফ.সি

Published:

রুডে-র জোড়া গোলের উপর ভর করে শুক্রবার মাতৃভূমি কাপ ফুটবলে দুর্দান্ত জয় পেলো আব্দুল এফ.সি জামালপুর। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন রীতিমত দাপট দেখিয়ে প্রতিপক্ষ আফ্রুজা এফ.সি আর্জানপুরকে  ৩-০ গোলের ব্যবধানে পরাস্ত করে অনায়াসেই দ্বিতীয় রাউণ্ডে পৌঁছে যায় তারা ।

খেলার প্রথমার্ধ থেকেই দারুণ ছন্দে দেখা যায় আব্দুল এফ.সি জামালপুর দলকে। ম্যাচের ১৭ মিনিটে বিপক্ষ দলের রক্ষণভাগ ভেদ করে দুর্দান্ত গোল করেন স্ট্রাইকার রুডে এবং প্রথমার্ধে ১-০ গোলের লীড পেয়ে যায় জামালপুরের দলটি।

টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে খেলা আরও জমজমাট হয়ে উঠে । মাঝমাঠের দখল নিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে শারীরিক ও কৌশলগত তীব্র লড়াই। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে আফ্রুজা এফ.সি আর্জানপুর, তবে কোন গোল করতে সক্ষম হয়নি তারা। এদিকে আব্দুল এফ.সি জামালপুর দলের খেলোয়াড় রুডে খেলার ৬০ মিনিটে নিজ দল তথা ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন, মজবুত অবস্থায় পৌঁছে যায় আব্দুল এফ.সি জামালপুর। দুই মিনিট পর খেলার ৬২ মিনিটে জামালপুর দলের পক্ষে তৃতীয় গোল করেন রাহুল । বহু চেষ্টার পরও কোন গোল করতে পারেনি আফ্রুজা এফ.সি। শেষ পর্যন্ত ৩-০ গোলে বাজিমাত করে আব্দুল এফ.সি, পৌঁছে যায় দ্বিতীয় রাউণ্ডে ।

 

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় জুনেইদ আহমেদ । তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি নাড়ু গোপাল পাল। উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূঁইয়া, প্রবীণ বর্মণ, নুংশিতম্বী সিংহ ও বুলবুল লস্কর। শনিবার ‘ডি’ গ্রুপের দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দিতা করবে এন এইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং ও ইসলামাবাদ এফ.সি । এক প্রেস বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Advertisement

Related articles

spot_img

Recent articles

spot_img