20.2 C
New York

রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচন ৩ সেপ্টেম্বর

Published:

রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচন ৩ সেপ্টেম্বর

দিলু দাস, শিলচর, ২৫ আগস্ট:

রাধামাধব কলেজ, শিলচরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদ নির্বাচন আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, বয়েজ ও গার্লস কমন রুম সম্পাদক, কলেজ ম্যাগাজিন, বিতর্ক, বুক ব্যাংক ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন হবে। এনিয়ে মঙ্গলবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী আনুষ্ঠানিক ভাবে একটি বিজ্ঞপ্তি জারী করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সহ-সভাপতি পঞ্চম সেমেস্টার, সাধারণ সম্পাদক তৃতীয় সেমেস্টার এবং ক্রীড়া ও দুই কমন রুম সম্পাদক প্রথম সেমেস্টারের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রয়েছে। অন্যান্য পদে সকল শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত প্রচার চালানো যাবে। ২ ও ৩ সেপ্টেম্বর প্রচার নিষিদ্ধ। ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে গণনা হবে। ফলাফল একই দিনে ঘোষণা করা হবে। বিস্তারিত কলেজ ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে ।

Advertisement

Related articles

spot_img

Recent articles

spot_img