23.4 C
New York

মাতৃভূমি-র কোয়ার্টারে ওয়াইথাই এফ.সি

Published:

 

মাতৃভূমি-র কোয়ার্টারে ওয়াইথাই এফ.সি

শিলচর ২৯ আগস্টঃ মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ঠিক এই মুহুর্তে ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপণার শেষ নেই। শনিবার ‘বি’ গ্রুপ থেকে দুর্দান্ত জয় দিয়ে চলমান মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ওয়াইথাই এফ.সি। এদিন তুমুল প্রতিদ্বন্দিতামূলক ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ নাহারুল ইউনাইটেড এফ.সি কে  ২-১ গোলের ব্যবধানে পরাস্ত করে পঞ্চম দল হিসাবে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করতে সক্ষম হয় ওয়াইথাই এফ.সি।

 

ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে অত্যন্ত জমজমাট প্রথমার্ধের খেলায় ২-১ গোলে এগিয়ে যায় ওয়াইথাই এফ.সি। খেলার ৯ মিনিটে দুর্দান্ত গোল করেন ওয়াইথাই এফ.সি দলের খেলোয়াড় বুলেট । কিছুক্ষণ পর খেলার ১৫ মিনিটের মাথায় যোশেফ এর অনবদ্য গোলে ২-০ গোলে এগিয়ে যায় ওয়াইথাই এফ.সি। অবশ্য প্রথমার্ধের খেলায় একটি গোল পরিশোধ করে নাহারুল ইউনাইটেড এফ.সি । খেলার ২০ মিনিটে গোল করেন নাহারুল ইউনাইটেড দলের স্ট্রাইকার নুরজামাল । ২-১ গোলের লীড নিয়ে বিরতিতে যায় ওয়াইথাই এফ.সি।

 

প্রথমার্ধের লীডে উজ্জীবিত ওয়াইথাই এফ.সি গোলের ব্যবধান বাড়ানোর লক্ষে মাঠে ঝাঁপিয়ে পড়ে । অন্যদিকে সমতায় ফিরতে মরণ কামড় দেয় নাহারুল ইউনাইটেড এফ.সি। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলেই বাজিমাত করে ওয়াইথাই এফ.সি।

 

ম্যাচে অনবদ্য প্রদর্শনের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন যোশেফ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী প্রদীপ বর্মণ, মধু বর্মণ,  ধীরেন বর্মণ ও সঞ্জীব বর্মণ। উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূঁইয়া, কামরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও কৃশ্চিয়ানা মার । রবিবার ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউণ্ডের খেলায় ছোটশালগঙ্গা এফ.সি ও মথুরাপুর এফ.সি পরষ্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Related articles

spot_img

Recent articles

spot_img