20.7 C
New York

প্রধানমন্ত্রী মোদির ৭৬তম জন্মদিনে শ্রীভূমিতে বিজেপির নানা কর্মসূচি, ৪ হাজার প্রদীপে আলোকিত চিলড্রেন পার্ক

Published:

প্রধানমন্ত্রী মোদির ৭৬তম জন্মদিনে শ্রীভূমিতে বিজেপির নানা কর্মসূচি, ৪ হাজার প্রদীপে আলোকিত চিলড্রেন পার্ক

শ্রীভূমি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে শ্রীভূমি জেলা সদরে বিজেপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পূজার্চনা, প্রদীপ প্রজ্বলন ও সভার আয়োজন করে জেলা বিজেপি।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনভর শহরের মদনমোহন আখড়ায় পূজার্চনার মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। সেখানে পূজার্চনা করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন বিজেপি নেতা-কর্মীরা।

একই দিনে সরিষা চড়াকুরি জিপির সরিষা রক্ষাকালী মন্দিরেও পূজার্চনা ও প্রায় ৩,০০০ প্রদীপ প্রজ্বলন করে জন্মদিন পালন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর শ্রীভূমি মণ্ডল সভানেত্রী সুভদ্রা দাস, শ্রীভূমি জেলা পরিষদের উপ-সভানেত্রী সাথী রায় কুরি, জিপি সভানেত্রী রিতা দাস, মণ্ডল সম্পাদিকা পিংকি দাস সহ অন্যান্য কার্যকর্তারা

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় চিলড্রেন পার্কে প্রায় ৪,০০০ প্রদীপ প্রজ্বলন করেন বিজেপির নেতা-কর্মীরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

এই উপলক্ষে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে চিলড্রেন পার্ক প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহা, যুবমোর্চার জেলা সভাপতি চিরব্রত চক্রবর্তী, পুরকমিশনার ডা. দেবতোষ পাল, ধীমানকান্তি রায়, অনুপম দাস চৌধুরী, পাপ্পু কুরি সহ জেলা বিজেপির পদাধিকারী, যুবমোর্চা ও মহিলা মোর্চার নেতাকর্মীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতারা গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক কার্যকালের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশ ও দেশবাসীর সেবায় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে চলেছেন এবং রাতদিন পরিশ্রম করছেন।

এদিন জানানো হয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

অন্যদিকে, পুরকমিশনার ডা. দেবতোষ পাল জানান, চিলড্রেন পার্কের নবীকরণের কাজ চলছে। পার্কের কিছু কাজ এখনও বাকি থাকলেও জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের অনুরোধে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জন্মদিনেই পার্কের উদ্বোধন করা হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img